শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় কলেজ এলাকায় গাঁজা সেবনের অভিযোগ, দুই যুবকের ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

খোরশেদুল ইসলাম,পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে দুই যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে পেকুয়া পৌরসভার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—পেকুয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার মনসুর আলমের ছেলে মো. রিশাদ (২০) এবং একই এলাকার চাঁদ মিয়ার ছেলে মো. শানিত (১৮)।

অভিযানে নেতৃত্ব দেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম। অভিযান সূত্রে জানা যায়, গাঁজা সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুজনকে ৩ মাসের জেল ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডের অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

অভিযানকালে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আশপাশের এলাকায় নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম বলেন, “মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ এলাকায় মাদকের বিস্তার রোধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।” একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনগণকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাছান বলেন, “মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে পেকুয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আশপাশের এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।”

প্রশাসন সূত্রে জানা গেছে, পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%