মগনামায় চেয়ারম্যান পদে প্রার্থী মোহাব্বত আজম চৌধুরী
বিশেষ প্রতিনিধি:
আসন্ন মগনামা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের মধ্যে বইছে নির্বাচনী হাওয়া। ‘উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার চেয়ারম্যান পদে সর্বস্তরের জনগণের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন ক্লিন ইমেজের তরুণ রাজনীতিবিদ মোহাব্বত আজম চৌধুরী।
তিনি মগনামার ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সন্তান এবং প্রখ্যাত ও খ্যাতিমান শিক্ষক মরহুম জালাল আহমেদ চৌধুরীর সুযোগ্য সন্তান। শিক্ষানুরাগী ও রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠার কারণে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে তাঁর আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।
নিজের প্রার্থিতা ও লক্ষ্য নিয়ে মোহাব্বত আজম চৌধুরী বলেন, আমার জন্ম ও বেড়ে ওঠা এই মগনামার মাটিতেই। আমার পরিবার সবসময় মানুষের কল্যাণে কাজ করে এসেছে। মগনামার সর্বস্তরের জনগণের ভালোবাসা ও সমর্থনে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং আমার বাবার মতো সততা ও নিষ্ঠার সাথে এলাকার অবহেলিত অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং তরুণ ও বয়োজ্যেষ্ঠদের মতামতকে প্রাধান্য দিয়ে মগনামাকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়নে রূপান্তর করতে চাই। মগনামাকে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন প্রত্যাশা করছি।
এলাকাবাসীর মতে, ঐতিহ্যবাহী পরিবারের এই তরুণ প্রতিনিধি জয়ী হলে মগনামা ইউনিয়নে অবহেলিত অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে। সততা ও স্বচ্ছতার প্রতীক হিসেবে তিনি ইতোমধ্যে তরুণের পাশাপাশি বয়োজ্যেষ্ঠদের মন জয় করে নিয়েছেন।
নির্বাচন ঘিরে মোহাব্বত আজম চৌধুরী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন প্রত্যাশা করেছেন। অন্যদিকে মগনামার সাধারণ নাগরিকরাও একাট্টা হয়ে এই প্রার্থীর সমর্থনে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
This theme has been developed by OURISLABD.