শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ার রাজাখালীতে সড়কে ট্রাক রেখে লবণ পরিবহন, ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

খোরশেদুল ইসলাম, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালীতে সড়কে ট্রাক রেখে লবণ পরিবহনের সময় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে রায়হান (২১) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজাখালী ইউনিয়নের মাঝিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন পেকুয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। অভিযানের সময় সড়কে ট্রাক রেখে লবণ ওঠানো-নামানোর কার্যক্রম পরিচালনা এবং এতে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি নজরে আসে।

জানা গেছে, জরিমানার শিকার রায়হান মাঝিরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, রাজাখালীর বিভিন্ন সড়কে ট্রাক থামিয়ে লবণ ওঠানো-নামানোর কারণে মাঝে মাঝে যান চলাচলে বিঘ্ন ঘটে। এতে পথচারী, যাত্রী ও অন্যান্য যানবাহনের চালকদের ভোগান্তিতে পড়তে হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, জনসাধারণের চলাচলের সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পরিবহন কার্যক্রম পরিচালনা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%