পেকুয়ায় প্রেমের টানে পলায়ন, একদিনের মধ্যেই আটক প্রেমিকজুটি
কক্সবাজারের পেকুয়ায় দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের সূত্র ধরে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার একদিনের মধ্যেই এক তরুণ-তরুণীকে চকরিয়া থেকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।
জানা গেছে, পেকুয়া পৌরসভার শেখেরকিল্লা ঘোনার বাসিন্দা সাজ্জাদুল ইসলামের ছেলে সাজিবের সঙ্গে একই পৌরসভার সিকদারপাড়ার বাসিন্দা হেফাজুতুর রহমান ভুট্টুর মেয়ে অসফির দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে গত বৃহস্পতিবার দুপুরে তারা দুজন নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে যান।
পরে পরিবারের পক্ষ থেকে তারা নিখোঁজ রয়েছেন জানিয়ে পেকুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির ভিত্তিতে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে রাতেই চকরিয়া থেকে দুজনকে আটক করে পেকুয়া থানায় নিয়ে আসে।
ছেলের পক্ষের দাবি, সাজিব ও অসফি পরস্পরের সম্মতিতে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বাড়ি থেকে বের হয়েছিলেন। বিষয়টিকে অন্যভাবে উপস্থাপন না করে তাদের পারস্পরিক সম্পর্ক ও সম্মতির বিষয়টিও বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছে ছেলের পরিবার।
এদিকে, মেয়ের পরিবারের পক্ষ থেকে ওই তরুণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “নিখোঁজ জিডির পরিপ্রেক্ষিতে পেকুয়া থানা পুলিশ তাদের দুজনকে চকরিয়া থেকে আটক করেছে।পরে আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
This theme has been developed by OURISLABD.