শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় জমি দখল নিয়ে বিরোধ, বিধবা নারীকে কুপিয়ে জখমের অভিযোগ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

খোরশেদুল ইসলাম,পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় জাহানারা বেগম (৫৫) নামে এক বিধবা নারী গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধনিয়াকাটা পূর্বপাড়া এলাকায় কবরস্থানসংলগ্ন জমিতে এ ঘটনা ঘটে।

আহত জাহানারা বেগম ওই এলাকার মৃত নবী হোসেনের স্ত্রী। এ ঘটনায় তাঁর ছেলে জিয়াবুল করিম বাদী হয়ে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট জমিটি ভোগদখল করে আসছে জাহানারা বেগমের পরিবার। তবে একই এলাকার বদর আলম, খলিলুর রহমানসহ কয়েকজন ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিলেন বলে অভিযোগ পরিবারের।

এজাহারের বিবরণ অনুযায়ী, ঘটনার দিন সকালে বদর আলমের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে প্রবেশ করেন। এ সময় সেখানে স্থাপনা নির্মাণের চেষ্টা করা হলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে বিরোধের একপর্যায়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করেন। একপর্যায়ে জাহানারা বেগমকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় পরিবারের নারী সদস্যসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর জাহানারা বেগমের শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। ফলে জমির মালিকানা, দখলসংক্রান্ত বিরোধ এবং হামলার অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জমি দখলকে কেন্দ্র করে একজন বিধবা নারীর ওপর হামলার এ অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%