শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় জুয়ার এজেন্ট থেকে টাকার কুমির দুই ভাই

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের হাজীবাজার এলাকায় দুই (সহোদর) ভাইয়ের হঠাৎ বিপুল সম্পদের মালিক হওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

 নুরুল আলম (২৬) ও তার ছোট ভাই নুরুল কবির (২২) টইটং ইউনিয়নের হিরাবুনিয়া এলাকার মোক্তার আহমদের ছেলে। তারা কয়েক বছর আগেও সাধারণ ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তাদের জীবনযাপন ও সম্পদে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয়দের ভাষ্য, একসময় হাজীবাজার এলাকায় ছোট একটি দোকান পরিচালনা করতেন দুই ভাই। পরিবারের আর্থিক অবস্থাও তেমন স্বচ্ছল ছিল না। কিন্তু সময়ের ব্যবধানে তাদের আয়-ব্যয়, জীবনযাপন ও সম্পদের পরিমাণে দৃশ্যমান পরিবর্তন আসে। বর্তমানে তাদের নামে ও ব্যবহারে বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে বলে স্থানীয়দের দাবি।

এদিকে নুরুল আলমের বিরুদ্ধে অনলাইন জুয়ার একটি প্ল্যাটফর্মের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, অনলাইন জুয়ার ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ থেকেই তাদের সম্পদ বৃদ্ধির সূত্রপাত। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, দুই ভাইয়ের নামে বা তাদের দখল-নিয়ন্ত্রণে চাকরিয়া-হারবাং এলাকায় জমি, মোটরসাইকেলসহ বিভিন্ন সম্পদ রয়েছে। তাদের নামে-বেনামে আরও সম্পদ থাকার অভিযোগও করেছেন স্থানীয়রা। এসব সম্পদের প্রকৃত মালিকানা, ক্রয়মূল্য এবং অর্থের উৎস নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কয়েক বছর আগেও তাদের আর্থিক অবস্থা এমন ছিল না। অল্প সময়ের মধ্যে তাদের জীবনযাত্রায় যে পরিবর্তন এসেছে, সেটিই মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করেছে।

অভিযোগ রয়েছে, স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মী-সমর্থকদের সঙ্গে দুই ভাইয়ের যোগাযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, বিষয়টি নিয়ে নিরপেক্ষভাবে অনুসন্ধান করা হলে দুই ভাইয়ের প্রকৃত সম্পদের পরিমাণ, সম্পদ অর্জনের সময়কাল এবং অর্থের উৎস সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। বিশেষ করে ভূমি রেকর্ড, সম্পত্তির দলিল, আয়কর নথি এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেন যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।

এঘটনায় নুরুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ স্বীকার করে বলেন, আমার ভাই নুরুল কবিরের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগ সত্য। সে দীর্ঘবছর ধরে অনলাইন জুয়ার এজেন্ট পরিচালনা করে আসছেন। 

তিনি আরও বলেন, তবে অনলাইন জুয়ার এজেন্ট পরিচালনার সাথে আমি সম্পৃক্ত নয়।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%