শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

খোরশেদুল ইসলাম, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পেকুয়া ইউনিয়ন পরিষদ মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পেকুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জাহাঙ্গীর আলম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ ও পশ্চিম জোন বিএনপির আহ্বায়ক এম শাজনেওয়াজ আজাদ।

সভায় এম বাহাদুর শাহ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে আলেম-ওলামাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘পেকুয়া উপজেলা ওলামা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে।’

এ সময় টইটং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার জয়নাল আবেদীন, কৃষক দলের আহ্বায়ক আবু ছিদ্দিক রনি, মগনামা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাকের হোছাইন, মাতামুহুরি ওলামা দলের সদস্য সচিব সরওয়ার কামাল, ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা সাইফুল আজাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%