শিরোনাম ::
শিরোনাম ::

টিকটকে পরিচয়, ইমুতে প্রেম দেখা করতে গিয়ে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

শরীয়তপুরের নড়িয়ায় যুবকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারে পুলিশের অভিযান

শরীয়তপুর প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের পর ইমুতে নিয়মিত যোগাযোগ। একপর্যায়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে দেখা করতে গিয়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজু গাজী (২১) নামের এক যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ভুক্তভোগীর মা।

মামলার এজাহার অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক গোলারমাঠ এলাকায় রাজুর সঙ্গে দেখা করতে গেলে ওই কিশোরীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে সখিপুরের চারভাগা শনি কান্দি এলাকায় তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, পরদিন বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ঢাকায় নিয়ে একটি আবাসিক হোটেলে রাখা হয়। সেখানে একাধিকবার ধর্ষণের অভিযোগও করা হয়েছে। পরে কিশোরী বিয়ের কাবিননামা করার জন্য চাপ দিলে তাকে এলাকায় ফিরিয়ে এনে সড়কের পাশে রেখে অভিযুক্ত পালিয়ে যান বলে অভিযোগ পরিবারের।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি। পরে অভিযুক্তের পরিবার বিয়েতে অস্বীকৃতি জানায়। মামলা করলে ভুক্তভোগীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযুক্ত রাজু গাজীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%