শিরোনাম ::
শিরোনাম ::

সরকারি ব্যবস্থাপনায় মাছ চাষ, পেকুয়া থানা পুকুরে ২৫ কেজি মাছ অবমুক্ত

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জলজ পরিবেশের ভারসাম্য ও মাছের উৎপাদন বাড়াতে উদ্যোগ

খোরশেদুল ইসলাম, পেকুয়া:

 সরকারি ব্যবস্থাপনায় মাছ চাষের লক্ষ্যে কক্সবাজারের পেকুয়া থানা কম্পাউন্ডের পুকুরে ২৫ কেজি মাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে থানা প্রাঙ্গণের পুকুরে এসব মাছ ছেড়ে দেওয়া করা হয়।

মাছ অবমুক্তকালে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান, এসআই পল্লব কুমার ঘোষসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, থানা কম্পাউন্ডের পুকুরটি সরকারি ব্যবস্থাপনায় মাছ চাষের উপযোগী করে তোলার পাশাপাশি পুকুরের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই মাছ অবমুক্ত করা হয়েছে। এর মাধ্যমে পুকুরের জলজ সম্পদ বৃদ্ধি ও মাছের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান বলেন, “সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পুকুরটিকে মাছ চাষের আওতায় আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পুকুরের সঠিক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হবে।”

সংশ্লিষ্টদের আশা, পরিকল্পিতভাবে পুকুরটির পরিচর্যা ও ব্যবস্থাপনা করা হলে ভবিষ্যতে এখান থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাছ উৎপাদন করা সম্ভব হবে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%