x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

সৌদি আরবে তথাকথিত 'ফ্রি ভিসা'র নামে প্রতারণা: দালাল মান্নানের কাছে জিম্মি শতাধিক প্রবাসী

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 বিশেষ প্রতিনিধি:

সৌদি আরবে 'ফ্রি ভিসা' এবং ভালো চাকরির প্রলোভন দেখিয়ে শতাধিক বাংলাদেশিকে জিম্মি করার গুরুতর অভিযোগ উঠেছে এক দালালের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল মান্নান। সে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বোধামাঝির ঘোনার আব্দু জব্বারের ছেলে।

ভুক্তভোগীদের দেওয়া তথ্যে জানা গেছে, পেকুয়াসহ বিভিন্ন এলাকার ১০০ জনেরও বেশি মানুষকে কম খরচে ভালো চাকরি দেওয়ার কথা বলে সৌদি আরবে নিয়ে যান মান্নান। তবে সেখানে পৌঁছানোর পর প্রতিশ্রুতি অনুযায়ী শতভাগ চাকরির ব্যবস্থা না করে উল্টো প্রবাসীদের নিজের অধীনে কাজ করান এবং অর্জিত বেতন আটকে রেখে জিম্মি পরিস্থিতি সৃষ্টি করেন।

এছাড়া, ভিসা বিক্রি ও আকামা ট্রান্সফার বা 'কাফালা' করে দেওয়ার নামে প্রবাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অনেক ভুক্তভোগীর দাবি, কাফালার জন্য লাখ লাখ টাকা নেওয়ার পর মান্নান মোবাইল নম্বর ব্লক করে যোগাযোগ বন্ধ করে দেয়।

এদিকে বাংলাদেশে অবস্থানরত তার পরিবারও এই প্রতারণাচক্রের সুরক্ষায় হুমকি-ধামকি দিচ্ছে বলে ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করেছে। বিষয়টি নিয়ে পেকুয়ায় মান্নানের মা ও স্ত্রীর সাথে কথা বলতে গেলে তারা উল্টো হুমকি দেন। স্বজনদের দাবি, মান্নানের পরিবার থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে—“মান্নানের গায়ে একটা টোকাও যদি লাগে, তবে তা রক্ষা করতে কোটি টাকা খরচ করা হবে।”

এই পরিস্থিতিতে সৌদি আরবে মান্নানের খপ্পরে পড়ে মানবেতর জীবনযাপন করা প্রবাসীরা এবং তাদের দেশে থাকা পরিবার চরম দিশেহারা হয়ে পড়েছে। দ্রুত প্রতারক মান্নানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসীদের উদ্ধারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবারগুলো।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%