x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

মগনামা ঘাটে কুতুবদিয়া চ্যানেলে পড়ে নিখোঁজ পথচারীর মরদেহ উদ্ধার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্র্যাজেডি: পেকুয়ায় সাগরে পড়ে নিখোঁজ ভোলার শামিমের মরদেহ উদ্ধার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

স্ত্রীর সঙ্গে প্রথমবারের মতো শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল ভোলার তরুণ শামিমের। অসুস্থ স্ত্রীকে নিয়ে কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনাও হয়েছিলেন। কিন্তু এক মুহূর্তের অসাবধানতায় সেই আনন্দযাত্রা পরিণত হলো বিষাদময় ট্র্যাজেডিতে। পেকুয়ার মগনামা লঞ্চঘাটে বোটে ওঠার সময় সাগরে পড়ে নিখোঁজ হওয়ার ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে তাঁর মরদেহ।

শনিবার স্ত্রীর হাত ধরে কুতুবদিয়া যাওয়ার উদ্দেশ্যে পেকুয়ার মগনামা লঞ্চঘাট জেটিতে পৌঁছান শামিম। সেখানে যাত্রীবাহী বোটে ওঠার সময় হঠাৎ পা পিছলে সাগরে পড়ে তলিয়ে যান তিনি। উপস্থিত লোকজন তাৎক্ষণিক চেষ্টা চালিয়েও তাঁর কোনো সন্ধান পাননি। খবর পেয়ে নিখোঁজ উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দল।

দীর্ঘ ১৭ ঘণ্টার টানা উদ্ধার অভিযান শেষে রোববার সকালে সাগরের একই এলাকা থেকে শামিমের নিথর দেহ উদ্ধার করা হয়। প্রথমবার জামাইকে বরণ করার প্রস্তুতি নেওয়া শ্বশুরবাড়িতে এখন বইছে শোকের মাতম। যে যাত্রায় আনন্দ আর উৎসবে মেতে ওঠার কথা ছিল, তা শেষ পর্যন্ত শামিমের জীবনের শেষ যাত্রা হয়ে থাকায় স্তব্ধ স্বজন ও এলাকাবাসী।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%