x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট সেবন, বৃদ্ধার মৃত্যু

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 রেজাউল করিম রেজা,পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় ভুলবশত ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে নুরুন নাহার (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পেকুয়া পৌরসভার উত্তর গোঁয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুন নাহার ওই এলাকার আমিনুল হকের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে ওষুধ মনে করে ভুলবশত ইঁদুর মারার একটি ট্যাবলেট খেয়ে ফেলেন নুরুন নাহার। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে দ্রুত তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।পরে চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বলেন, নুরুন নাহার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সকালে ওষুধ মনে করে ভুলবশত ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%