শিরোনাম ::
শিরোনাম ::

বাহ্যিক পরিচয় নয়, কর্ম ও চরিত্রেই মানুষের মূল্যায়ন

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


খোরশেদুল ইসলাম, 

সমাজে মানুষের বাহ্যিক পরিচয়, পোশাক কিংবা সামাজিক অবস্থান দেখে তাকে মূল্যায়নের প্রবণতা দীর্ঘদিনের। কিন্তু মুখে নীতি-নৈতিকতার কথা বললেও বাস্তব কর্মকাণ্ডে তার প্রতিফলন না থাকলে সেই দ্বৈত আচরণ সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। এমন ‘মুখোশধারী’ ও ‘লেবাসধারী’ আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

সচেতন নাগরিকদের মতে, ধর্মীয় বা সামাজিক পরিচয়ের আড়ালে কেউ যদি ব্যক্তিস্বার্থ হাসিল, প্রতারণা, অন্যের অধিকার ক্ষুণ্ন কিংবা জনকল্যাণমূলক উদ্যোগে বাধা দেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তাহলে তার প্রভাব শুধু ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ থাকে না; বরং এর নেতিবাচক প্রভাব পড়ে পুরো সমাজের ওপর।

তাদের ভাষ্য, মানুষের প্রকৃত পরিচয় পোশাক, বক্তব্য কিংবা সামাজিক পরিচয়ে নয়—তার কর্ম, আচরণ ও চরিত্রেই প্রকাশ পায়। ফলে কাউকে কেবল বাহ্যিক লেবাস দেখে ভালো বা খারাপ হিসেবে বিবেচনা না করে তার কাজ ও সামাজিক ভূমিকা মূল্যায়ন করা প্রয়োজন।

সচেতন মহল আরও বলছে, সমাজে পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ উন্নয়নের অন্যতম ভিত্তি। কিন্তু মিথ্যা, ভণ্ডামি, স্বার্থপরতা কিংবা প্রতারণার অভিযোগ যখন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন সামাজিক উদ্যোগ, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কার্যক্রমে মানুষের অংশগ্রহণ কমে যেতে পারে। তৈরি হতে পারে অবিশ্বাস ও বিভাজন।

এ অবস্থায় ব্যক্তি আক্রমণ বা গুজব ছড়ানোর পরিবর্তে তথ্য যাচাই, যুক্তিনির্ভর সমালোচনা এবং আইনসম্মত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন সচেতন নাগরিকরা। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রমাণ ও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনেরও আহ্বান জানিয়েছেন তারা।

তাদের মতে, লোভ, প্রতারণা, স্বার্থপরতা ও ভণ্ডামির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং নাগরিক সমাজ—সব পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে জনপ্রতিনিধি, সামাজিক নেতৃত্ব ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।

প্রশ্ন এখন একটাই—বাহ্যিক লেবাস নয়, কবে মানুষের মূল্যায়নের প্রধান মানদণ্ড হবে তার কর্ম ও চরিত্র? এই মানসিকতার পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। সমাজের উন্নয়ন ও জনস্বার্থ নিশ্চিত করতে ভণ্ডামি ও স্বার্থপরতার বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ন্যায়, সততা ও দায়িত্বশীলতার চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

খোরশেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার,
দৈনিক মেহেদী


This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%