x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

মহেশখালীর হোয়ানকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকে শিল্পী শীল (৫০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, শিল্পী শীল বাড়িতে একা ছিলেন। ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন নিকাশ শর্মা জানান, পরিবারের সঙ্গে কারও বিরোধ ছিল না। প্রাথমিকভাবে সংঘবদ্ধ চোরচক্র এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে নিজ বাড়িতে গৃহবধূ হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%