মগনামার ৫ নম্বর ওয়ার্ডে নতুন সমীকরণ, আলোচনায় সাবেক ছাত্রনেতা আতিক
নিজস্ব প্রতিবেদক, পেকুয়া:
আসন্ন মগনামা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়া উপজেলার ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাবেক ছাত্রনেতা আতিক। সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও জনসংযোগ বাড়িয়েছেন।
রাজনীতির পাশাপাশি আতিক নারায়ণগঞ্জে ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত। স্থানীয় রাজনীতিতে তার পারিবারিক সম্পৃক্ততাও রয়েছে। তার মা রেহেনা বেগম মগনামা ইউনিয়ন পরিষদের ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচন সামনে রেখে আতিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। তরুণ এই সাবেক ছাত্রনেতার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ৫ নম্বর ওয়ার্ডের স্থানীয়দের মধ্যেও আলোচনা শুরু হয়েছে।
আতিক বলেন,“৫ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্যেই ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছি। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। জনগণ আমাকে সুযোগ দিলে তাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব।”
স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যেও চলছে নানা হিসাব-নিকাশ। শেষ পর্যন্ত আতিক নির্বাচনে প্রার্থী হন কি না এবং প্রার্থী হলে ভোটারদের কতটা সমর্থন আদায় করতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।
This theme has been developed by OURISLABD.