x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

খেলতে গিয়ে পুকুরে, আর ফিরল না আদিল—পেকুয়ায় শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 খোরশেদুল ইসলাম, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আদিল (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে পড়ে যায় শিশুটি। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনা এলাকার ৫ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আদিল ওই এলাকার লবণচাষি মোহাম্মদ হানিফের ছেলে। তার মায়ের নাম হাদিসা বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলছিল শিশু আদিল। কোনো একসময় সে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।

পরে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে আদিলকে মৃত ঘোষণা করেন।

উজানটিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, “শিশুটির পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।”

নিহতের স্বজন মোহাম্মদ রোবেল বলেন, “পরিবারের অগোচরে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। আদিলের এমন আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত।”

মাত্র দুই বছরের শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। শিশুটির মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে শোক।

স্থানীয়রা বলছেন, বসতবাড়ির আশপাশে পুকুর ও জলাশয় থাকায় ছোট শিশুদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের আরও সতর্ক থাকা জরুরি। শিশুদের একা বাইরে যেতে না দেওয়া এবং পুকুরের আশপাশে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা গেলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%