পেকুয়ায় গাঁজা ও ইয়াবাসহ আটক ২
কক্সবাজারের পেকুয়ায় পুলিশের অভিযানে ৭০০ গ্রাম গাঁজা ও ২৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) উপজেলার মগনামা বাজারপাড়া এলাকা থেকে তাদের আটক করে পেকুয়া থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—মগনামা বাজারপাড়া এলাকার মো. কাইসারের ছেলে সরওয়ার এবং একই এলাকার সাদেকের স্ত্রী মুর্শিদা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মগনামা বাজারপাড়া এলাকায় অভিযান চালায় পেকুয়া থানার ওসির নেতৃত্বে অভিযান চালিয়েছে বাড়ি থেকে ইয়াবা ও গাজা উদ্ধার করে পেকুয়া থানা পুলিশ। অভিযান কালে সন্দেহভাজন হিসেবে সরওয়ার ও মুর্শিদা বেগমকে তল্লাশি করা হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে ২৭০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"
This theme has been developed by OURISLABD.