x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে এসএসসি ও দাখিল-২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবুল কাশেম নুরীর সঞ্চালনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়ের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান। 

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হারুনুর রশিদ, সাংবাদিক জুবাইদ,এডভোকেট সাইফুল ইসলাম, সাংবাদিক বাহার উদ্দিন, জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রপ্রতিনিধি হিরণ সরওয়ারসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরাসহ প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেন, জিপিএ-৫ অর্জনকারী সকল কৃতি শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন।

তোমাদের এই সাফল্য তোমাদের পরিবার, শিক্ষক এবং পেকুয়াবাসীর জন্য গর্বের। ভবিষ্যতে আরও ভালোভাবে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা।

পেকুয়া উপজেলা ছাত্রদলের এই সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে উপজেলা ছাত্রদলের আহবায়ক নাঈমুর রহমান হৃদয় বলন, এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী সকল শিক্ষার্থীকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে।  ভবিষ্যতে তোমরা আরও ভালো ফলাফল করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। আজকের এই সংবর্ধনা শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি। 

সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি ও দাখিল-২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্বারক ও ফলজ গাছের চারা প্রদান করা হয়।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%