x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ার শিলখালীতে অব্যাহত পাহাড় কাটা, ভূমিধসের শঙ্কা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

বৃষ্টির পানিতে নেমে আসা বালি বিক্রির অভিযোগ, হুমকিতে বনভূমি ও জীববৈচিত্র্য

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ঢালারমুখ এলাকায় অব্যাহতভাবে পাহাড় কাটার অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে, অন্যদিকে বর্ষা মৌসুমে পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একটি অসাধুচক্র রাত-দিন পাহাড়ের টিলা কেটে মাটি ও বালি সরিয়ে নিচ্ছে। প্রবল বৃষ্টির সময় পাহাড়ের কাটা অংশ থেকে বালি ও মাটি নেমে এসে সড়কের ওপর স্তূপ হয়ে যাচ্ছে। পরে এসব বালি সংগ্রহ করে চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি কাটা পাহাড়ে অবৈধভাবে বসতি গড়ে তোলারও অভিযোগ উঠেছে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীনে বারবাকিয়া রেঞ্জের শিলখালী ঢালারমুখ এলাকার কবরস্থানের উত্তর পাশে জামালের ছেলে আজিজ ও আশেকের নেতৃত্বে পাহাড় কাটা চলছে। পাহাড় কাটার পাশাপাশি গাছ নিধনের অভিযোগও রয়েছে। এতে বনভূমি ধ্বংসের পাশাপাশি এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলে স্থানীয়রা দাবি করছেন।

তাদের আশঙ্কা, বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে কাটা পাহাড় ধসে পড়ে সড়ক ও আশপাশের বসতিতে মাটি-বালি নেমে আসতে পারে। এতে প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া বিট কর্মকর্তা মোহাম্মদ সজীব বলেন, পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে বন বিভাগকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হবে।

স্থানীয়দের দাবি, পরিবেশ ও জননিরাপত্তার স্বার্থে দ্রুত পাহাড় কাটা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%