x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

কক্সবাজার গোল্ডকাপ: টেকনাফের মুখোমুখি হওয়ার আগে পেকুয়া খেলোয়াড় সমিতির প্রস্তুতি সভা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

খোরশেদুল ইসলাম,পেকুয়া:
কক্সবাজার জেলা খেলোয়াড় সমিতি গোল্ডকাপ টুর্নামেন্টে টেকনাফ উপজেলার বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচকে সামনে রেখে বিশেষ প্রস্তুতি সভা করেছে পেকুয়া উপজেলা খেলোয়াড় সমিতি।

আগামী শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটিতে জয় নিশ্চিত করতে দলগত প্রস্তুতি, মাঠের কৌশল এবং খেলোয়াড়দের মানসিক দিকগুলো নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

পেকুয়া উপজেলা খেলোয়াড় সমিতির আহ্বায়ক কামরান জাদিদ মুকুট এবং মগনামা এলিট ফুটবল একাডেমির পরিচালক মোরশেদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে দলের অন্যান্য কর্মকর্তা ও স্কোয়াডের খেলোয়াড়রা অংশ নেন। সভায় দলের কোচিং স্টাফ ও জ্যেষ্ঠ কর্মকর্তারা খেলোয়াড়দের কৌশলগত দিকনির্দেশনা দেন এবং মাঠে সেরা নৈপুণ্য উজাড় করে দেওয়ার আহ্বান জানান।

এদিকে, আঞ্চলিক ফুটবলের দুই শক্তিশালী দল পেকুয়া ও টেকনাফের এই লড়াইকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদী ও সমর্থকদের মধ্যে দারুণ উত্তেজনা ও উদ্দীপনা বিরাজ করছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%