x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

দোহাজারীতে পারিবারিক কলহে গৃহবধূ খুন, আটক ১

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে পারিবারিক কলহের জেরে কোদালের আঘাতে নুরহাবা (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। ঘটনার এক ঘণ্টার মধ্যে ঘাতক স্বামী মো. সেলিম উদ্দিনকে (৩০) আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। নিহত ও আটক দম্পতি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বুধবার সকালে দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া কলোনিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পেশায় দিনমজুর সেলিম ও নুরহাবা সম্প্রতি কুতুপালং ক্যাম্প থেকে এসে দোহাজারীতে বাসা ভাড়া নেন। সকালে কাজের উদ্দেশ্যে বের হলেও কাজ না থাকায় সেলিম দ্রুত ফিরে আসেন। কলোনির পুকুরপাড়ে স্ত্রীকে দেখে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতে থাকা কোদাল দিয়ে নুরহাবাকে কুপিয়ে জখম করেন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার জানান, পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%