x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

চকরিয়ায় পাহাড় ধসে বসতবাড়ি বিধ্বস্ত: ঘুমন্ত দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া।

 কক্সবাজারের চকরিয়ায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের মধ্যে বসতবাড়ির ওপর পাহাড় ধসে মাটি চাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহছেনিয়া কাটা পাহাড়ি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশু হলো— মোহছেনিয়া কাটা গ্রামের মোহাম্মদ কাজলের কন্যা ও বরইতলী দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী রুমি আক্তার (১৫) এবং একই এলাকার আবদুল মজিদের পুত্র ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ তৌসিফ (১০)। তারা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পরিবারের সদস্যরা যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, ঠিক তখনই হঠাৎ বসতবাড়ির ওপর বিশালাকার পাহাড়ের অংশ ধসে পড়ে। বিকট শব্দে মাটি চাপা পড়ে ঘুমিয়ে থাকা রুমি ও তৌসিফ। এ সময় পরিবারের অন্য সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত জেগে ওঠেন এবং চিৎকার শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত মাটি সরিয়ে তল্লাশি চালিয়ে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাটিতে একদিকে ভয়াবহ বন্যা পরিস্থিতি, তার ওপর পাহাড়ি ঢল ও পাহাড় ধসে মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তিনি ক্ষোভ ও শোক প্রকাশ করে বলেন, "গত দুই দিন ধরে উপজেলার গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে আছে। এই সংকটময় পরিস্থিতিতে পাহাড় ধসে দুই নিষ্পাপ শিশুর অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক।"

ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা পাহাড়ি অঞ্চলে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন