x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে ত্রাণ বিতরণ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 খোরশেদুল ইসলাম, পেকুয়া (কক্সবাজার)

সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য দাতা সংস্থা ‘শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল’-এর অর্থায়নে এবং সংস্থাটির বাংলাদেশ অফিসের তত্ত্বাবধানে কক্সবাজারের পেকুয়ায় বন্যা কবলিত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

দেশব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সকালে পেকুয়া উপজেলার পূর্ব টইটং কাছারী পাহাড় জামে মসজিদ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, লবণ, আলু, পেঁয়াজ, ওরস্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি প্রদান করা হয়।

ত্রাণ বিতরণকালে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের ফিল্ড অফিসার মো. মামুন হাসান, সোহান ইসলাম, জুনিয়র ফিল্ড অফিসার সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দাতা সংস্থাটির প্রতিনিধিরা জানান, ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দেশের একাধিক জেলায় তাদের এই ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ত্রাণ বিতরণের এলাকা সুবিধাভোগী পরিবারের সংখ্যা পেকুয়া উপজেলা ২৫০ পরিবারসাতকানিয়া উপজেলা (চট্টগ্রাম) ৫০০ পরিবারবাঁশখালী উপজেলা (চট্টগ্রাম) ৫০০ পরিবার চকরিয়া উপজেলা (কক্সবাজার)৫০০ পরিবারঅন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা টেকনাফ (কক্সবাজার), সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা

জরুরি মুহূর্তে এমন খাদ্য সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার খেটে খাওয়া ও ক্ষতিগ্রস্ত মানুষ। উপকারভোগী অসহায় পরিবারগুলো এ সহায়তা পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালসহ সম্মানিত দাতাদের প্রতি ধন্যবাদ ও শুভকামনা জানান।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন