x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

দুর্যোগে জনদুর্ভোগ লাঘবে নিরলস প্রয়াস বিজিবির: নাইক্ষ্যংছড়িতে ঝুঁকিপূর্ণ সেতু রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...




 

নিজস্ব প্রতিবেদক

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও ভূমিক্ষয়ের কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ লাঘবে তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার বিকেল ০৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ আদর্শগ্রাম চেকপোস্ট এলাকায় স্টিলের সেতুর পাশের মাটি ধসে যাওয়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং সেতুটি রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্যকে ঘটনাস্থলে প্রেরণ করেন। অধিনায়কের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রবল বর্ষণ উপেক্ষা করে বিজিবি সদস্যরা বালুভর্তি বস্তা দিয়ে ক্ষয়প্রাপ্ত অংশে অস্থায়ী প্রতিরোধব্যবস্থা গড়ে তোলেন এবং পানির প্রবাহ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন