কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবি: ৪ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১
রেজাউল করিম, রেজা, পেকুয়া।
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে এখনো এক জেলে নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় কুতুবদিয়ার দক্ষিণ অমজাখালী এলাকার নুরুল আবছারের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। পরদিন সোমবার ভোর সাড়ে ৪টার দিকে গভীর সাগরে ট্রলারটি বৈরী আবহাওয়ার মুখে পড়ে দুর্ঘটনার শিকার হয়। ঘটনার পরপরই পার্শ্ববর্তী ট্রলারগুলোর সহায়তায় ৭ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৫ জন নিখোঁজ হন।
পরবর্তীতে স্থানীয় মৎস্যজীবীদের যৌথ তৎপরতায় বিকেল ৪টার দিকে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয় এবং ভেতর থেকে চার জেলের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন নাছির উদ্দীন (২০) কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে।মো. করিম (২১) পেকুয়ার মগনামা ইউনিয়নের কাকপাড়ার আবুল কাশেমের ছেলে আইয়ুব মনির (২০) মগনামা ইউনিয়নের আব্দুল মাবুদের ছেলে।কামাল (৪৮) কুতুবদিয়ার আলী আকবর ডেইল হায়দার পাড়ার বাসিন্দা।
এ ঘটনায় পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়া এলাকার নাছির উদ্দীন (২১) নামের আরও এক জেলে এখনও নিখোঁজ রয়েছেন।
This theme has been developed by OURISLABD.
Post a Comment