x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ৩য় দিনেও উচ্ছেদ অভিযান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

  মগনামা রঙ্গীন ও কোদাইল্যাদিয়া খালের ৯টি অবৈধ বাঁধ অপসারণ, স্বস্তিতে ১০ হাজার বাসিন্দা

খোরশেদুল ইসলাম,পেকুয়া:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কঠোর নির্দেশনা বাস্তবায়নে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের তৃতীয় দিনে প্রাচীনতম 'রঙ্গীন খাল' ও 'কোদাইল্যাদিয়া খালে' অবৈধভাবে গড়ে তোলা ছোট-বড় মোট ৯টি বাঁধ, জাল ও পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিভিন্ন উপকরণ অপসারণ করেছে প্রশাসন।

স্থানীয় সূত্র জানায়, মগনামার প্রাচীনতম রঙ্গীন খাল অবৈধভাবে দখল করে তৈরি করা হয়েছিল মাছের প্রজেক্ট। একইভাবে কোদাইল্যাদিয়া খালের বিভিন্ন অংশে তৈরি করা হয়েছিল বেশ কয়েকটি অবৈধ বাঁধ। বছরের পর বছর ধরে এসব অবৈধ দখলদারিত্বের ফলে এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। ফলে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই দেখা দিত স্থায়ী জলাবদ্ধতা। এতে এলাকার সাধারণ মানুষ, কৃষক ও ক্ষুদ্র মৎস্যজীবীরা দীর্ঘ দিন ধরে অপূরণীয় ক্ষতির শিকার হয়ে আসছিলেন।

অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশে বিষয়টি গুরুত্বের সাথে নেয় মগনামা ইউনিয়ন পরিষদ। পর পর তিন দিনের ধারাবাহিক অভিযানের ফলে দীর্ঘদিনের দখলদারিত্ব উচ্ছেদ হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের আশা, খালের স্বাভাবিক নাব্য ও পানি প্রবাহ ফিরে আসায় দ্রুতই মগনামা ইউনিয়নের বিভিন্ন প্লাবিত এলাকার জলাবদ্ধতা দূর হবে। পাশাপাশি রঙ্গীন খালে আবার আগের মতো সাধারণ জেলেরা স্বাধীনভাবে মাছ আহরণ করার সুযোগ পাবেন।

উচ্ছেদ অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, পেকুয়া থানা পুলিশের প্রতিনিধি দল, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, গ্রাম পুলিশ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অভিযান শেষে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ চৌধুরী জানান, মগনামার সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং একটি জলাবদ্ধতামুক্ত আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে এ ধরনের জনকল্যাণমূলক ও উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সকলকে খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সহায়তার আহ্বান জানানো হয়।

 

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন