x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় সালাহউদ্দিন আহমেদের ভক্ত 'মাছন' নিহত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 খোরশেদুল ইসলাম,পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হোসেন মাছন (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে পেকুয়া পৌরসভার ভোলাইয়্যাঘোনা কামাল চেয়ারম্যানের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন ওই এলাকার মৃত নজির আহমদের ছেলে, তিনি এলাকায় সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বর্তমান বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একনিষ্ঠ ভক্ত হিসেবে পরিচিত ছিলেন। এ ছাড়া তিনি দৈনিক কালবেলা ও দৈনিক আজাদী পত্রিকার পেকুয়া প্রতিনিধি দেলোওয়ার হোসাইনের বড় ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পেকুয়া বাজারের একটি বেকারি থেকে নাশতা কিনে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন মোহাম্মদ হোসেন। এ সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে ওয়াপদা চত্বরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন