x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় টানা বর্ষণে মগনামায় জলাবদ্ধতা ইউপি চেয়ারম্যানের জরুরি সভা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 রেজাউল করিম রেজা, পেকুয়া (কক্সবাজার) 

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে টানা বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে মগনামার বিভিন্ন এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, যার ফলে চরম জনদুর্ভোগে পড়েছেন স্থানীয় হাজারো বাসিন্দা। এই সংকটময় পরিস্থিতি মোকাবিলা এবং দ্রুত জনজীবন স্বাভাবিক করার লক্ষ্যে আজ মগনামা ইউনিয়ন পরিষদে এক জরুরি সভার আয়োজন করা হয়।

আজ বিকেল সাড়ে ৩টার দিকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুছ চৌধুরী।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সভায় মগনামার বর্তমান বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সাথে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 অবরুদ্ধ এলাকাগুলো থেকে দ্রুত পানি নামানোর জন্য জরুরি ভিত্তিতে ড্রেনেজ ব্যবস্থা সচল করা, জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা দ্রুত প্রস্তুত করা।

 সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রাপ্ত ত্রাণ ও সহায়তা কার্যক্রম সুষমভাবে বণ্টন নিশ্চিত করা, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় জনসাধারণকে সচেতন করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

"টানা বৃষ্টিতে মগনামার সার্বিক পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। এই মুহূর্তে জনসাধারণের কষ্ট লাঘব করা এবং বিপদে তাদের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান ও একমাত্র দায়িত্ব। বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।"

দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মগনামা ইউনিয়নের সার্বিক কল্যাণে এবং সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে পরিষদের সকল নির্বাচিত জনপ্রতিনিধি, ইউপি সদস্য (ওয়ার্ড মেম্বার), সংরক্ষিত মহিলা সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাম পুলিশ সদস্যদের সক্রিয়ভাবে মাঠে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান। 

একই সাথে তিনি স্থানীয় জনগণকে আতঙ্কিত না হয়ে ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন