x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় বন্যার্তদের পাশে ‘গরিবের ডাক্তার’ এম এ মনসুরের খাদ্য বিতরণ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 জয়নাল আবেদীন,পেকুয়া:

কক্সবাজারের পেকুয়া উপজেলার বন্যাকবলিত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত চিকিৎসক ডাঃ এম এ মনসুর। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করেছেন।

সম্প্রতি উপজেলার সদর ইউনিয়নের বৃহত্তর সাবেক গুলদী, সরকারি ঘোনা, চরপাড়া, টেকপাড়া ও পাঠানপাড়াসহ বিভিন্ন এলাকায় কয়েকটি টিম গঠন করে শত শত পানিবন্দী পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়। এ সময় ডাঃ এম এ মনসুর স্থানীয়দের খোঁজখবর নেন এবং দুর্যোগকালীন সময়ে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ডাঃ এম এ মনসুরের ছোট ভাই এম এ সাজ্জাদ বলেন, “এটি শুধু একদিনের কার্যক্রম নয়। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা পানিবন্দী মানুষের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

তিনি আরও জানান, বন্যার কারণে পানিবাহিত রোগের ঝুঁকি বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিনামূল্যে একটি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে। সেখানে পানিবাহিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ফ্রি চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য পরামর্শ দেওয়া হচ্ছে।

ত্রাণ ও চিকিৎসাসেবা পেয়ে স্থানীয়রা ডাঃ এম এ মনসুরের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন