x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

কুতুবদিয়া চ্যানেলে ফিশিং বোট ডুবি: ৪ জেলের মরদেহ উদ্ধার, ১ জন এখনো নিখোঁজ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


                        নিখোঁজ জেলে নাছির উদ্দিনের 

খোরশেদুল ইসলাম,পেকুয়া:

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে এক ভয়াবহ ফিশিং বোট ডুবির ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নাছির উদ্দিন (৫৫) নামে একজন জেলে নিখোঁজ রয়েছেন।

গতকাল রাত আনুমানিক ৩টার দিকে কুতুবদিয়া চ্যানেলে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও উদ্ধারকারী সূত্রে জানা যায়, রাতে গভীর সাগরে মাছ ধরার সময় ১২ জন জেলেসহ ফিশিং বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে নিখোঁজ ও দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। ঘটনার পরপরই পার্শ্ববর্তী বোট ও উদ্ধারকারীদের সহায়তায় ৭ জন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৫ জন নিখোঁজ হন।

পরবর্তীতে কোস্টগার্ড ও স্থানীয় জেলেদের যৌথ তল্লাশি অভিযানে ৪ জন জেলের মরদেহ উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়া এলাকার মৃত আবদুল মাবুদের ছেলে নাছির উদ্দিন (মামা) এখনো নিখোঁজ রয়েছেন।

উদ্ধার অভিযান জোরদার করার বিষয়ে কোস্টগার্ড জানায়, নিখোঁজ জেলে নাছির উদ্দিনের সন্ধানে কুতুবদিয়া চ্যানেল ও আশপাশের সাগরে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে একমাত্র উপার্জনক্ষম স্বজনকে হারিয়ে নিখোঁজ নাছির উদ্দিনের পরিবারে চলছে শোকের মাতম। দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন