x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

সুদের ৯শ টাকার জন্য পেকুয়ায় শুটকি ব্যবসায়ীকে হাতুড়িপেটা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 নাজিম উদ্দিন, পেকুয়া (কক্সবাজার):

কক্সবাজারের পেকুয়ায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক শুটকি ব্যবসায়ীকে ঘর থেকে ডেকে এনে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী মুহাম্মদ আলম মিয়া (২৫) ওই এলাকার জমির উদ্দিনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চড়িপাড়া এলাকার সুদ ব্যবসায়ী আব্দুল হামিদের কাছ থেকে প্রায় এক বছর আগে ৫ হাজার টাকা ধার নেন আলম মিয়া। এরপর থেকে তিনি প্রতি মাসে ৯০০ টাকা করে সুদ পরিশোধ করে আসছিলেন। ইতোমধ্যে মূল টাকার ৩ হাজার টাকাও শোধ করেন তিনি। সম্প্রতি আর্থিক সংকটের কারণে সুদের টাকা দিতে দেরি হলে আব্দুল হামিদ তার ওপর চাপ সৃষ্টি করেন এবং গালিগালাজ করেন।

আহত আলম মিয়া অভিযোগ করে বলেন, "বৃহস্পতিবার বিকেলে টাকার বিষয়ে কথা-কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় আব্দুল হামিদ আমার বাড়িতে এসে আমাকে ঘর থেকে ডেকে বের করেন। বাইরে এলে দেখি তার ছেলে আব্দুর রহিম, আব্দুল গফুর ও ভাতিজা জাহেদুল ইসলামসহ কয়েকজন দাঁড়িয়ে আছেন। কিছু বুঝে ওঠার আগেই তারা লোহার রড ও হাতুড়ি দিয়ে আমাকে মারধর শুরু করেন। পরে টেনেহিঁচড়ে পাশের পেঠান মাঝির উঠানে নিয়ে গিয়ে দ্বিতীয় দফায় পেটানো হয়।"

ঘটনার প্রত্যক্ষদর্শী পেঠান মাঝি বলেন, "টাকার লেনদেন থাকতেই পারে, কিন্তু ঘর থেকে ডেকে এনে এভাবে মারধর করা অত্যন্ত অন্যায়। আমি তাদের থামানোর চেষ্টা করে ব্যর্থ হই। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।"

রাজাখালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আবছার বদু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারধরের বিষয়টি শুনে আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে চিকিৎসা নিতে বলা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার সুষ্ঠু বিচারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতের স্বজনরা।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন