চট্টগ্রামে জুলাই আন্দোলনের প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক
রেজাউল করিম রেজা,পেকুয়া।
কক্সবাজার (পেকুয়া): চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী ও 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে চট্টগ্রামে আন্দোলনের প্রথম শহীদ এবং ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা (মেহেরনামা) এলাকায় শহীদ ওয়াসিমের সমাধিতে উপস্থিত হয়ে তিনি এ শ্রদ্ধা জানান।
কবর জিয়ারত ও ফাতেহা পাঠ শেষে প্রতিমন্ত্রী শহীদ ওয়াসিমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর তিনি শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলমের সঙ্গে কুশল বিনিময় করে তাকে সান্ত্বনা দেন এবং সরকারের পক্ষ থেকে পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
"জুলাই গণ-অভ্যুত্থানে যারা দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন, তারা দেশের ইতিহাসে আজীবন অমর হয়ে থাকবেন। দেশ এবং দেশের মানুষ তাদের এই আত্মত্যাগ কখনই ভুলবে না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত সব গুম-খুনের দ্রুত বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
শহীদের স্মৃতি চারণ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম স্বৈরাচার বিরোধী আন্দোলনে চট্টগ্রামে যে বীরত্ব দেখিয়েছেন, তা নতুন বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শহীদদের রক্তের ঋণ শোধ করতে একটি বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক সমাজ বিনির্মাণে সরকার কাজ করে যাচ্ছে।
নাছির উদ্দীন নাছির, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল,মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পেকুয়া।নুরুল আখতার নিলয়, সহকারী কমিশনার (ভূমি)।মোহাম্মদ মেহেদী হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পেকুয়া থানা।নাইমুর রহমান হৃদয়, আহ্বায়ক, পেকুয়া উপজেলা ছাত্রদল,হিরণ সরওয়ার, ছাত্রনেতা।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সর্বস্তরের সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন। জিয়ারত শেষে শহীদ ওয়াসিমের পরিবারের খোঁজ-খবর নেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন প্রতিমন্ত্রী
This theme has been developed by OURISLABD.
Post a Comment