x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় আগুনে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


খোরশেদুল ইসলাম,পেকুয়াঃ

পেকুয়া উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দিনমজুরের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।

আজ বুধবার (১৭ জুন) ভোর ৫টার দিকে উপজেলার টৈইটং ইউনিয়নের নাপিতখালী পেন্ডার পাড়া এলাকায় দিনমজুর বাহাদুরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে বাহাদুরের ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা পরিবারের সদস্যরা কোনোমতে দ্রুত বের হয়ে প্রাণরক্ষা করতে পারলেও, চোখের পলকেই বসতঘরের সমস্ত আসবাবপত্র, পরিধেয় বস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফয়সাল আকবর জানান,ভোরে বাহাদুরের বাড়িতে আগুন লাগে। বাহাদুর পেশায় একজন দিনমজুর। দিনমজুরি করে অত্যন্ত কষ্টার্জিত উপার্জনে সে সংসার চালাত। এই আগুনে তার শেষ সম্বলটুকুও শেষ হয়ে গেছে। পরিবারটি এখন খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে।

তিনি আরও জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়।

দুর্ঘটনার পর নিঃস্ব হয়ে পড়া দিনমজুর বাহাদুরের পরিবার এখন সরকারি ও স্থানীয় বিত্তশালীদের জরুরি সহায়তার অপেক্ষায় রয়েছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন