x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় শর্ট সার্কিটে দিনমজুরের বসতঘর ভস্মীভূত, খোলা আকাশের নিচে পরিবার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 খোরশেদুল ইসলাম,পেকুয়া :

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দিনমজুরের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গত রবিবার (৩১ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব বিলহাসুরা এলাকায় এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে পরিবারটির সবকিছু হারিয়ে বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্ব বিলহাসুরা এলাকার বাসিন্দা মৃত ফজর আলীর ছেলে দিনমজুর কাদের হোসেনের বসতবাড়িতে গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কাদের হোসেন জানান, রাতে পরিবারের সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন হঠাৎ ঘরে আগুন দেখতে পান। কোনো রকমে পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত ঘর থেকে বাইরে বের হওয়ায় অলৌকিকভাবে প্রাণে রক্ষা পান তারা। তবে ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং হাঁস-মুরগিসহ কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

তিনি অশ্রুভেজা কণ্ঠে বলেন, এক সপ্তাহ আগেই ব্র্যাক ব্যাংক থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম ঘর ও সংসারের কাজের জন্য। সেই টাকাটাও আগুনে পুড়ে শেষ হয়ে গেল। এখন পরনের কাপড় ছাড়া আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। পরিবার নিয়ে খোলা আকাশের নিচে চরম অসহায় অবস্থায় আছি।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ মানিক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পুনর্বাসনের আশ্বাস দেন।

ইউপি সদস্য মুহাম্মদ মানিক বলেন, আগুনে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তারা খুবই অসহায় ও দরিদ্র। ব্যক্তিগত পক্ষ থেকে এবং চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু সহায়তা প্রদান করা হয়েছে। ইউনিয়ন পরিষদের তহবিল থেকেও তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

তীব্র গরমে মাথা গোঁজার ঠাঁই হারানো এই দিনমজুর পরিবারটিকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি ও বেসরকারি এনজিও সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ ও আর্থিক সহায়তা কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন