x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

সামাজিক বনায়নের শতাধিক গাছ উধাও, নীরব হারবাং বনবিট!

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে সামাজিক বনায়নের আওতায় রোপণ করা প্রায় ১০০টি পরিপক্ব গাছ প্রকাশ্যে কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে। পরিবেশ রক্ষা ও স্থানীয় উপকারভোগীদের কল্যাণে সৃজিত এই বনের গাছগুলো দিনের আলোতেই কাটা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে এত বড় ঘটনার পরও বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের রহস্যজনক নীরবতা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের প্রশ্ন—এক-দুইটি নয়, একযোগে প্রায় শতাধিক গাছ কেটে পাচার করা হলো, অথচ বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কিছুই জানতে পারলেন না? নাকি এই নীরবতার পেছনে রয়েছে অন্য কোনো ‘নেপথ্য কারণ’

অনুসন্ধানে জানা যায়, গত ১১ জুন হারবাং ইউনিয়ন বাসস্টেশনের পূর্ব পাশে সামাজিক বনায়নের আওতাভুক্ত এই গাছগুলো কেটে ফেলা হয়। এলাকাটি অত্যন্ত জনবহুল এবং ব্যস্ত হওয়ায় স্থানীয়দের দাবি—সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর এড়িয়ে বা তাদের অজান্তে এত বড় আকারের গাছ কাটার মহোৎসব কোনোভাবেই সম্ভব নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন,বন- বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরোক্ষ প্রশ্রয় বা যোগসাজশ ছাড়া এভাবে প্রকাশ্যে সরকারি গাছ কেটে নিয়ে যাওয়া অসম্ভব। আমরা বাধা দিতে গেলেও ক্ষমতার দাপট দেখানো হয়।"

সচেতন নাগরিকদের মতে, সামাজিক বনায়নের গাছ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিজস্ব সম্পত্তি নয়; এটি রাষ্ট্রের তথা জনগণের সম্পদ। একই সাথে এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকাশ্যে এভাবে বন উজাড় হওয়া এবং দায়ীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া সামাজিক বনায়ন কর্মসূচির মূল উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করছে।

এ বিষয়ে জানতে হারবাং বনবিট কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষের কোনো স্পষ্ট বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বনের গাছ কাটার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে গাছ কাটার মূল হোতা, এর পেছনে থাকা সুবিধাভোগী এবং দায়িত্ব অবহেলার দায়ে অভিযুক্ত বন কর্মকর্তাদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।

এখন দেখার বিষয়, বন বিভাগ ও স্থানীয় প্রশাসন পরিবেশ ধ্বংসের এই গুরুতর অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়, নাকি বরাবরের মতোই বিষয়টি ধামাচাপা পড়ে যায়।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন