শহীদ ওয়াসিমের পরিবারের পাশে তারেক রহমান, পেকুয়ায় পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথমে ২৪ শে জুলাই আন্দোলন চট্টগ্রাম প্রথম শহিদ ওয়াসিম ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন
খোরশেদুল ইসলাম:
জুলাই বিপ্লবের প্রথম শহীদ ওয়াসিম আকরামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তার কবর জিয়ারত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার) সফরসূচী অনুযায়ী চট্টগ্রাম সফরকালে তিনি শহীদ ওয়াসিমের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান হিসেবে তুলে দেন।
শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী তাদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে শহীদ ওয়াসিম যে আত্মত্যাগ করেছেন, তা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।
পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে চট্টগ্রাম ও পেকুয়াজুড়ে ছিল উৎসবের আমেজ। শহীদ ওয়াসিমের পরিবারের সাথে সময় কাটানোর পর, প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ‘পেকুয়া পৌরসভা’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে এই পৌরসভা একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পেকুয়ার উন্নয়নমূলক কর্মকাণ্ড শেষে প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

Post a Comment