x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

চকরিয়ায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি, মাঠ পরিদর্শনে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 খোরশেদুল ইসলাম,পেকুয়া:

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ আগমনকে সফল ও নির্বিঘ্ন করতে মাঠ পর্যায়ে প্রস্তুতি জোরদার করা হচ্ছে।

এরই অংশ হিসেবে আজ (শুক্রবার) সকালে সফর সংশ্লিষ্ট বিভিন্ন স্থান ও সভাস্থল পরিদর্শনে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মনজুর মোর্শেদ চৌধুরী।

পরিদর্শনকালে সিনিয়র সচিব ডুলাহাজারা সাফারি পার্কসহ প্রধানমন্ত্রীর যাতায়াতের সম্ভাব্য রুট এবং অনুষ্ঠানস্থলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি প্রত্যক্ষ করেন। আগামী ১৪ জুন ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণসহ প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দিয়ে সিনিয়র সচিব বলেন:

"মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চকরিয়া ও পেকুয়া অঞ্চলে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী যৌথভাবে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে।

সফরকে ঘিরে চকরিয়া উপজেলা প্রশাসন ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর আগমনী মাঠ প্রস্তুতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং ভিআইপি প্রটোকল নিশ্চিতকরণে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে চকরিয়া-পেকুয়ার সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন