x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় বাস-টমটম মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী ও চালকসহ আহত ২; চমেক হাসপাতালে প্রেরণ ‎

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 খোরশেদুল ইসলাম পেকুয়া :

‎কক্সবাজারের পেকুয়া উপজেলা মগনামায় যাত্রীবাহী বাস ও তরকারিবোঝাই টমটমের (ইজিবাইক) মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৯টার সময় উপজেলার মগনামা ইউনিয়নের পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

‎আহত ব্যক্তিরা হলেন— কুতুবদিয়া উপজেলার মুরালিয়া এলাকার আবুল কাসেমের পুত্র তরকারি ব্যবসায়ী মো. আবুল ফারুজ এবং চকরিয়া এলাকার ছালামের পুত্র টমটম চালক ওসমান।

‎স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে মগনামা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ‘বলাকা’ বাসটির সাথে চকরিয়া থেকে তরকারিবোঝাই করে আসা একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ি দুটি পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ে পৌঁছালে এই জোরালো সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টমটমটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও ভেতরে থাকা ব্যবসায়ী গাড়ির ভেতরেই গুরুতর আহত হন। বলাকা গাড়ির চালক গাড়ি রেখে পালিয়ে যায়। 


‎দুর্ঘটনার পর পরই স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। তাদের তাৎক্ষণিকভাবে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে দুজনেরই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

‎এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করে এবং দুর্ঘটনাকবলিত বাস ও টমটমটি থানা হেফাজতে নিয়ে আসে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন