জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত ছয় বাংলাদেশিকে মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদক প্রদান করবেন গুতেরেস
আফ্রিকার আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ প্রদান করা হচ্ছে। আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সম্মাননা প্রদান করবেন।
জাতিসংঘের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পদকপ্রাপ্ত বাংলাদেশি ছয় শান্তিরক্ষী হলেন মো. জাহাঙ্গীর আলম, মো. সবুজ মিয়া, মো. মাসুদ রানা, মো. মোমিনুল ইসলাম, শামীম রেজা ও সান্ত মণ্ডল। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর আবেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীতে (ইউএনআইএসএফএ) দায়িত্ব পালনকালে একটি ড্রোন হামলায় তারা নিহত হন।
নিউইয়র্কে আয়োজিত এই অনুষ্ঠানে গত বছর নিহত ৫৯ জনসহ মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদক দেওয়া হবে। এছাড়া ১৯৪৮ সাল থেকে এ পর্যন্ত দায়িত্ব পালনকালে প্রাণ হারানো প্রায় সাড়ে চার হাজার শান্তিরক্ষীর স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন জাতিসংঘ মহাসচিব।
বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জনবল পাঠানোর দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ। আবেই, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সাইপ্রাস, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, লেবানন, লিবিয়া, দক্ষিণ সুদান ও পশ্চিম সাহারায় পরিচালিত বিভিন্ন মিশনে ৪ হাজারের বেশি বাংলাদেশি সদস্য কর্মরত আছেন, যার মধ্যে ২৭৭ জন নারী সদস্য।
উল্লেখ্য, ১৯৪৮ সালে প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশন গঠনের স্মরণে ২০০২ সালে সাধারণ পরিষদ ২৯ মে দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শান্তিতে বিনিয়োগ’। বর্তমানে বিশ্বের ১১টি মিশনে ১১৮টি দেশের ৫০ হাজারের বেশি শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত ছয় বাংলাদেশিকে মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদক দিচ্ছে জাতিসংঘ। ৫ জুন নিউইয়র্কে মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সম্মাননা প্রদান করবেন।
সূত্র: Prothom Alo
This theme has been developed by OURISLABD.
Post a Comment