নতুন কুড়ি ২০২৬: মগনামা এলিট ফুটবল একাডেমির জয়জয়কার
নিজস্ব প্রতিবেদক-খোরশেদুল ইসলাম
পেকুয়া উপজেলা ফুটবল টিমে মগনামা এলিট ফুটবল একাডেমির অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। ১৮ সদস্যের উপজেলা দলে জায়গা করে নিয়েছে একাডেমির ৭ জন উদীয়মান ফুটবলার। এই গৌরবময় মুহূর্তে একাডেমির মূল দুই কান্ডারি তাদের অনুভূতি ব্যক্ত করেছেন।
প্রতিষ্ঠাতা কোচ জনাব ফারুকের বক্তব্য"আমি সব সময় বিশ্বাস করি, সঠিক পরিচর্যা পেলে আমাদের ছেলেরা জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা রাখে। আজ যখন দেখি আমার হাতে গড়া ৭ জন ফুটবলার পেকুয়া উপজেলা টিমে সুযোগ পেয়েছে, তখন সব পরিশ্রম সার্থক মনে হয়। তবে এটা কেবল শুরু; আমাদের লক্ষ্য ‘বিভিন্ন বয়স ভিত্তিক প্রতিযোগিতায় সেরা পারফরম্যান্স দিয়ে মগনামা তথা পেকুয়াকে গর্বিত করা। আমি আমার ছাত্রদের প্রতি আত্মবিশ্বাসী।"
পরিচালক মোরশেদ-এর বক্তব্য "মগনামা এলিট ফুটবল একাডেমি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই ছিল তরুণ প্রতিভাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা। পেকুয়া উপজেলা টিমে আমাদের ৭ জন ফুটবলারের অন্তর্ভুক্তি প্রমাণ করে আমরা সঠিক পথেই আছি। আমি খেলোয়াড়দের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত। আমরা তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা এবং উন্নত প্রশিক্ষণ অব্যাহত রাখব যাতে তারা ফুটবলের বড় মঞ্চে নিজেদের চিনিয়ে দিতে পারে।"নির্বাচিত ৭ ফুটবলারকে অভিনন্দন!
স্হানীয় ক্রীড়াবিদ রিফাতের মনে করে-মগনামা এলিট ফুটবল একাডেমির জন্য এটি একটি বিশাল মাইলফলক। পেকুয়া উপজেলা টিমে ১৮ জনের মধ্যে ৭ জনই একটি একাডেমি থেকে সুযোগ পাওয়া তাদের কঠোর পরিশ্রমেরই ফল।
এই সাফল্য একাডেমি এবং পুরো মগনামাবাসীর জন্য এক বড় প্রেরণা। আশা করা যাচ্ছে, ভবিষ্যতে যে কোন প্রতিযোগিতায় এই তরুণ তুর্কিরা মাঠ কাঁপিয়ে জয় ছিনিয়ে আনবে।
শুভকামনা মগনামা এলিট ফুটবল একাডেমি!
This theme has been developed by OURISLABD.
