x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

অবশেষে ‘পৌরসভা’ হলো পেকুয়া: চূড়ান্ত গেজেট

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

পেকুয়ার আলো ডেক্স:

‎কক্সবাজারের পেকুয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিয়েছে। আনুষ্ঠানিকভাবে ‘পৌরসভা’ হিসেবে স্বীকৃতি পেয়েছে পেকুয়া।

‎রোববার (১৭ মে) সরকারের পক্ষ থেকে ‘পেকুয়া পৌরসভা’ প্রতিষ্ঠার চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্যদিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া আরও একটি বড় প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো।

‎রোববার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (পৌর-২ শাখা) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ গেজেটটি প্রকাশিত হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সাক্ষর করেন উপসচিব আশফিকুন নাহার।

‎স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৪ ধারার উপ-ধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার পেকুয়া উপজেলাধীন নির্দিষ্ট এলাকা নিয়ে ‘পেকুয়া পৌরসভা’ প্রতিষ্ঠা করেছে।

‎গেজেটের তফসিল অনুযায়ী-পেকুয়া উপজেলার ৪নং পেকুয়া ইউনিয়নের দুটি প্রধান মৌজা নিয়ে এই পৌরসভার সীমানা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পেকুয়া মৌজার (জে.এল. নং- ০৮) ১-৮৯৫, ১৫০১-৩৪৩৩, ৪০০১-৫১১১, ৭০২০-৭৮৪১, ১০০০১-১০১৭৬, ১১০০১-১১৩০৭ এবং ১২০০১-১২২০৮ দাগের এলাকাসমূহ। এছাড়া মেহেরনামা মৌজার (জে.এল. নং- ০৭) ১-৪৫৮, ৫১১-৫১৫ এবং ৪০০১-৪০৩৭ দাগের এলাকাসমূহ নতুন এই পৌরসভার অন্তর্ভুক্ত করা হয়েছে।

‎এদিকে পেকুয়া পৌরসভা প্রতিষ্ঠার চূড়ান্ত গেজেট প্রকাশের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে পেকুয়া সদরের সাধারণ মানুষ, ব্যবসায়ী ও রাজনৈতিক মহলে ব্যাপক আনন্দ ও উৎসবের আমেজ তৈরি হয়।

‎পেকুয়াবাসী এই যুগান্তকারী অর্জনের জন্য পেকুয়া উপজেলার প্রতিষ্ঠাতা সালাহউদ্দিন আহমদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

‎স্থানীয়রা জানান, সালাহউদ্দিন আহমদ পেকুয়াকে উপজেলা করার পর থেকেই এটিকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। তার ঐকান্তিক প্রচেষ্টাতেই আজ পেকুয়া পৌরসভার স্বীকৃতি পেল।

‎সংশ্লিষ্টরা মনে করছেন, পূর্ণাঙ্গ পৌরসভা ঘোষণার ফলে পেকুয়া সদরের অবকাঠামোগত উন্নয়ন দ্রুত ত্বরান্বিত হবে। নাগরিক জীবনে যুক্ত হবে আধুনিক সুবিধা। বিশেষ করে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা এবং সুপেয় পানিসহ সব ধরনের নাগরিক সেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে। সরকারি বরাদ্দ ও পৌরসভার নিজস্ব আয়ের মাধ্যমে পেকুয়া একটি মডেল শহরে পরিণত হবে।

‎সূত্র মতে, চূড়ান্ত গেজেট প্রকাশিত হওয়ায় খুব শিগগিরই সরকার কর্তৃক একজন ‘পৌর প্রশাসক’ নিয়োগের মাধ্যমে পেকুয়া পৌরসভার আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু করা হবে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন