x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

বিশ্বকাপে নেইমারের কোনো বিকল্প নয়, অবস্থানে অনড় আনচেলত্তি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 আন্তর্জাতিক ডেক্সঃ

‎আসন্ন ফিফা বিশ্বকাপ শুরুর আগেই বড়সড় ধাক্কা খেয়েছে ব্রাজিল ফুটবল দল। দলের পোস্টার বয় নেইমার জুনিয়রের ডান পায়ের কাফের চোট (Grade 2 Calf Injury) নতুন করে শঙ্কা জাগিয়েছে তাঁর বিশ্বকাপ খেলা নিয়ে। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে সেলেসাওদের হেড কোচ কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে নেইমারের কোনো বিকল্প দলে নেওয়া হবে না। চোট থাকা সত্ত্বেও দলের ২৬ সদস্যের স্কোয়াডেই থাকছেন এই তারকা ফরোয়ার্ড।

‎পানামার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইতালিয়ান এই মাস্টারমাইন্ড বলেন
‎ পরিস্থিতি একদম পরিষ্কার করতে চাই, নেইমার আমাদের সাথেই থাকছে। আমাদের বিশ্বাস সে প্রথম ম্যাচের (মরক্কোর বিপক্ষে) আগেই সুস্থ হয়ে উঠবে। আর যদি তা না-ও হয়, তবে দ্বিতীয় ম্যাচে তাকে অবশ্যই পাওয়া যাবে। এটি নিশ্চিত যে, তার জায়গায় দলে অন্য কাউকে বিকল্প হিসেবে ডাকা হচ্ছে না।"

‎গত ২৭ মে থেকে ব্রাজিলের রিও ডি জেনিরোর গ্রাঞ্জা কোমারিতে শুরু হয়েছে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প। ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকেই ডান পায়ের কাফে ফোলাজনিত সমস্যায় ভুগছিলেন ৩৪ বছর বয়সী নেইমার। এরপর দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমার জানান, এমআরআই রিপোর্টে নেইমারের কাফে 'গ্রেড-টু' পেশির চোট ধরা পড়েছে, যা পুরোপুরি সেরে উঠতে অন্তত ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগতে পারে।

‎এই হিসাব অনুযায়ী, আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমারের খেলা অনেকটাই অনিশ্চিত। পাশাপাশি পানামা ও মিশরের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচগুলো থেকেও ছিটকে গেছেন তিনি।

‎দল ঘোষণার আগে আনচেলত্তি শর্ত দিয়েছিলেন শতভাগ ফিট না হলে কাউকেই বিশ্বকাপ দলে রাখা হবে না। অথচ পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও নেইমারকে দলে রাখা এবং রদ্রিগো বা এদের মিলিতাওয়ের মতো তারকাদের বাদ দেওয়া নিয়ে ব্রাজিলিয়ান ফুটবল মহলে সমালোচনা শুরু হয়।

‎"আমি শারীরিকভাবে শতভাগ ফিট থাকার কথা বলেছিলাম, তবে হয়তো বিষয়টি পুরোপুরি বুঝিয়ে বলতে পারিনি। আমি বোঝাতে চেয়েছিলাম, এমন খেলোয়াড়কেও আমি ডাকতে পারি, যে বিশ্বকাপের টুর্নামেন্ট চলাকালীন সময়ে ফিট হয়ে উঠতে পারবে। দুর্ভাগ্যবশত, মিলিতাও বা রদ্রিগোরা ততদিনের মধ্যেও পুরোপুরি ফিট হতে পারতো না। কিন্তু নেইমার দ্রুত সুস্থ হয়ে উঠছে এবং মানসিকভাবে দারুণ প্রফুল্ল আছে।"

‎এবারের বিশ্বকাপে ব্রাজিল রয়েছে 'সি' গ্রুপে। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা মিশনের যাত্রা শুরু করবে সেলেসাওরা। এরপর ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চোটের কারণে প্রথম ম্যাচে দর্শক হয়ে থাকতে হলেও, গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেই নেইমারের মাঠে ফেরার ব্যাপারে শতভাগ আশাবাদী কোচ ও ম্যানেজমেন্ট

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন