নেত্রকোনার পূর্বধলায় পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, স্থগিত ইজারা কার্যক্রম
নেত্রকোনার পূর্বধলায় ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের ইজারা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ইজারা কার্যক্রম চলাকালে এই পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ভুত পরিস্থিতিতে উপজেলা প্রশাসন ইজারা সংক্রান্ত সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়নে ৫৩টি অস্থায়ী পশুর হাটের জন্য ইজারা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহানের উপস্থিতিতে প্রকাশ্যে ইজারা ডাক শুরু হলে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, পশুর হাটের ইজারা নিয়ে হট্টগোল হওয়ায় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। পুলিশ সুপার তরিকুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনার পূর্বধলায় পশুর হাটের ইজারাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইজারা কার্যক্রম স্থগিত করেছে প্রশাসন।
সূত্র: প্রথম আলো
This theme has been developed by OURISLABD.
Post a Comment