x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

নাজেম উদ্দিনের মৃত্যুতে মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 

‎খোরশেদুল ইসলাম :

‎মগনামা ইউনিয়নের মহুরীপাড়া গ্রামের বাসিন্দা মরহুম নাজেম উদ্দিন নাজুর রুহের মাগফেরাত কামনায় স্বরণ সভার আয়োজন করেছে মহুরীপাড়া গ্রামের সর্বস্তরের জনসাধারণ ।

‎আজ রবিবার ৩রা মে বিকাল আসরের নামাজের পর মহুরীপাড়া বাজারে স্বরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

‎স্বরণ সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- মাওলানা ফরিদুল আলম, মোনাজাতে মরহুম নাজেম উদ্দিন নাজু ও মহুরীপাড়া এলাকায় কবরস্থ সকল মানুষের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

‎স্বরণ সভা দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

ডাঃ আব্দুল জলিল-সাবেক মেম্বার,মেম্বার সরওয়ার কামাল, আলমগীর সওদাগর, মোঃ নুরুল আমিন-পরিচালক কিংস্টন স্কুল, আমান উল্লাহ চৌধুরী-সমাজ সেবক,মোঃ ছমুদুল হুদা-ব্যবসায়ী ও রাজনীতিবিদ, মরহুম নাজেম উদ্দিনের ছেলে মোহাম্মদ ইউসুফ, অনুষ্ঠান সঞ্চালনা করেন আশেক বিন জলিল।

‎এ সময় শোক সভায় বক্তারা বলেন.. মরহুম নাজেম উদ্দিনের একজন ভালো রাজনীতিবিদ,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানুষ ছিলেন, এলাকার মানুষের বিপদ-আপদে বিনা স্বার্থে এগিয়ে আসতেন, জীবনদশায় করে যাওয়া ভালো কাজগুলো কথা স্বরণ করে তারা বলেন মগনামা মহুরীপাড়া গ্রামে আমরা একজন অভিভাবক হারিয়েছি বলেন অভিমত পোষণ করেন।নাজেম উদ্দিন রাজনৈতিক জীবনে মগনামা ইউনিয়ন আওয়ামী-লীগের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, এমন কি গতবারে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচনে অংশ গ্রহন করেছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে আরো বলেন তার মৃত্যুতে মহুরীপাড়া এলাকায় এক শূন্যতার সৃষ্টি হয়েছে যা কখনো পূরণ হবার নয় বলেই জানান।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%