প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
পেকুয়ার উজানটিয়া টেকপাড়ায় বজ্রপাতে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু।
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক, পেকুয়া।
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে বজ্রপাতে রকিবা জন্নাত মুন্নী (১৯) নামের এক তরুণী গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ (মঙ্গলবার) সকালে উজানটিয়া ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডের টেকপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রকিবা জন্নাত মুন্নী ওই এলাকার সাদেক হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ২৬ (মে) মঙ্গলবার সকাল ১০ টার সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় অসাবধানতাবশত জানালার পাশে বসা অবস্থায় বজ্রপাতের শিকার হন মুন্নী। পরে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জরুরি বিভাগে নিয়ে আসার হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন ।
আজকের এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও পুরো টেকপাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রতিবেশীরা নিহতের বাড়িতে এসে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানান।
বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে স্থানীয় প্রশাসন ও সচেতন মহল সবাইকে বৃষ্টির সময় ঘরের ভেতরে থাকার এবং সাবধানতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন।

Post a Comment