x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পদোন্নতির পরেও স্বপদে বহাল: চকরিয়া এলজিইডিতে প্রকৌশলী সৌরভ দাসকে ঘিরে বিতর্ক

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


পেকুয়া ডেক্স:

 কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রকৌশলী সৌরভ দাসের বিরুদ্ধে পদোন্নতি হওয়ার পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। এতে করে উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

‎অভিযোগ রয়েছে, পদোন্নতি পাওয়ার পরও দায়িত্ব হস্তান্তর না করে তিনি দীর্ঘ সময় ধরে একই পদে বহাল রয়েছেন। এতে করে নতুন পদায়নপ্রাপ্ত কর্মকর্তার যোগদান প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

‎সূত্র জানায়, গত ৮ এপ্রিল কালিহাতী উপজেলার প্রকৌশলী আরিফ হোছাইনকে চকরিয়া উপজেলায় পদায়ন করা হয়। তবে দীর্ঘ সময় পার হলেও তিনি এখনও স্বাভাবিকভাবে দায়িত্ব বুঝে নিতে পারেননি।

‎এদিকে, ১৩ এপ্রিল কাগজে-কলমে আরিফ হোছাইনের যোগদান দেখানো হলেও বাস্তবে তিনি এখনো পূর্ণাঙ্গ দায়িত্ব পাননি বলে অভিযোগ রয়েছে। এতে করে উপজেলার চলমান উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে।

‎স্থানীয়দের অভিযোগ, দাপ্তরিক কাজ নিয়ন্ত্রণ এবং বড় অংকের বিল প্রক্রিয়াকরণে প্রভাব বিস্তারের উদ্দেশ্যেই সময়ক্ষেপণ করা হচ্ছে।

‎এ বিষয়ে অভিযুক্ত প্রকৌশলী সৌরভ দাস বলেন, “আমার পদোন্নতি হয়েছে, তবে এখনো কোথাও পদায়ন করা হয়নি। আরেকজনকে চকরিয়ায় পদায়ন করা হয়েছে—এ বিষয়টিও আমি শুনেছি।

‎এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এবং দ্রুত প্রশাসনিক সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%