পেকুয়ায় উজানটিয়া বাড়ি ভাংচুর, মহিলা আহত
নিজস্ব প্রতিবেদন:
কক্সবাজারের পেকুয়ায় হামলায় জাহেদা বেগম (৫২) নামের এক মহিলা আহত হয়েছে। এ সময় প্রতিপক্ষের লোকজন গভীররাতে বাড়িতে হানা দেয়। পূ্র্ব শত্রুতার জের ধরে তারা রাতে আহত মহিলার বাড়ি গুড়িয়ে দেয়।
শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত মহিলাকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয়রা জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে পেকুয়ার চরে মৃত শফি আলমের পুত্র জালাল উদ্দিন ও তার আপন বোন জাহেদা বেগম, খালেদা বেগম, ফাতেমা বেগমসহ ৬ বোনের সাথে বিরোধ চলছিল। গত ৭ মাস আগে খালেদা বেগম গং পৈত্রিক সূত্রে প্রাপ্ত অংশে বসতবাড়ি নির্মাণ করে। শফি আলমের রেখে যাওয়া প্রায় ৪ একর ৮০ শতক সম্পত্তি হারাহারি মতে ভাই-বোনদের মধ্যে বন্টন হয়নি।একমাত্র ছেলে জালাল উদ্দিন একাই পৈত্রিক সম্পত্তি ভোগ করছিলেন। তবে ৬০ শতক জমিতে ৬ বোন মিলে দখল প্রতিষ্ঠিত করেন।
খালেদা বেগম এর স্বামী পেকুয়া সদরের আন্নর আলী মাতবর পাড়ার নাদেরবহোসেন জানান,শুক্রবার দিবাগত রাতে জালাল উদ্দিনসহ ১৫/২০ জনের দূর্বৃত্তরা আমার স্ত্রীসহ ও তার বোনদের বসতবাড়ি গুড়িয়ে দেয়। টিনের চালা ও বাঁশের বেড়া দ্বারা এ বাড়িটি ৭ মাস আগে নির্মাণ করেছি। আমার শালিকা জাহেদা বেগম রাতে ওই বাড়িতে ছিল। তাকে মারধর ও শ্বাসরুদ্ধ করে প্রাণনাশ চেষ্টা করে। এরপর রশি দিয়ে বেঁধে ফেলে। খবর পেয়ে আমরা জাতীয় জরুরী সেবার ৯৯৯ ফোন করি।
পেকুয়া থানার এস আই সুনয়ন বড়ুয়াসহ পুলিশ এসে জাহেদাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তারা আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ বৈদ্যুতিক মিটার, গ্যাসের চুলা সিলিন্ডার,৭০ আড়ি ধান,চাল, বিদেশি কম্বলসহ প্রায় ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনাস্থলে যাওয়া পেকুয়া থানার এস আই সুনয়ন বড়ুয়া জানান, জাতীয় জরুরী সেবার ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment