x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

আত্মপ্রকাশ করল ‘পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্ক’

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 মোঃ নুরুল হাকিম, রামুঃ

​দেশের পূর্ব সীমান্তের জনপদ, বিশেষ করে বান্দরবান ও কক্সবাজার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন সমস্যা ও অসংলগ্নতা জনসমক্ষে তুলে ধরার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করল নতুন সংগঠন ‘পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্ক’।

 ‘সময়ের সাথে সত্যের সন্ধানে’ এই স্লোগানকে ধারণ করে গতকাল শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে।

​উদ্বোধনী আয়োজনে বক্তারা বলেন, বান্দরবান ও কক্সবাজার সীমান্ত অঞ্চলে মাদকের ভয়াবহ বিস্তার, চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ ও অনিয়ম বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। এসব সংকট মোকাবিলায় এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ‘পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্ক’ কাজ করবে। সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই জনপদের মানুষের সমস্যাগুলো নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়াই হবে সংগঠনটির মূল লক্ষ্য।

​সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন:

​সভাপতি: মাঈনুদ্দিন খালেদ। 

​সাধারণ সম্পাদক: এসএম হুমায়ুন কবির

​সহ-সভাপতি: জয়নাল আবেদীন টুক্কু ও হাফিজুল ইসলাম চৌধুরী

​যুগ্ম সাধারণ সম্পাদক: জাবেদুল আনোয়ার

​অর্থ সম্পাদক: সাঈদুজ্জামান

​তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: নুরুল হাকিম

​নির্বাহী সদস্য: জহির উদ্দিন ও দেলোয়ার হোসেন

​সংগঠনটির নেতৃবৃন্দ জানান, সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা ও জনস্বার্থে তারা নিয়মিত তথ্য প্রদান এবং অনুসন্ধানী কার্যক্রম চালিয়ে যাবেন। এই নতুন পথচলায় তারা স্থানীয় জনগণের পাশাপাশি দেশের সচেতন মহলের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন