x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পূর্ব উজানটিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 খোরশেদুল ইসলাম,পেকুয়া। 

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পূর্ব উজানটিয়া উচ্চ বিদ্যালয় এর এসএসসি পরীক্ষার্থীদের(২০২৬) বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।বৃহস্পতিবার বার (১৬ এপ্রিল) বিদ্যালয় মিলনায়তনে সকাল ১০টায় অনাড়ম্বর পরিবেশে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

পূর্ব উজানটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সোহরাব হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা জিব্রুল ইয়াসমিন এর পরিচালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত পাঠ করেন বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী তাহসিন। সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী সাংবাদিক জালাল উদ্দীন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মেহেদী পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক খোরশেদুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্টানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম। 

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, পূর্ব উজানটিয়া উচ্চ বিদ্যালয় ১৯৬৮ সালে প্রতিষ্টাকালীন সময় থেকে বিদ্যালয়ের প্রতি কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্র লেগেই আছে। বিগত বছর-দূয়েক আগে  বিদ্যালয়ের নামে একটি ৩ তলা ভবন অনুমোদন হয়েছিল। সে ভবনটি অদৃশ্য শক্তির ইশারায় স্থাপিত হতে পারেনি ফলে বহু কষ্টে পাঠদান গ্রহণ করতে হচ্ছে শিক্ষাথীদের। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণে শিক্ষকদের বেতন ভাতা পেতে ব্যাগ পেতে হচ্ছে শিক্ষকদের। বক্তারা আরো বলেন, এ বিদ্যালয়ের যেকজন শিক্ষক/শিক্ষিকা আছেন সকলেই মেধাবী ও অনার্স/স্নাতক ডিগ্রিধারী। উজানটিয়ায় যে কয়টি বিদ্যালয় আছে তারমধ্যে এ বিদ্যালয়ের সকল  শিক্ষকেরাই গ্রাজুয়েশন করা মেধাবী শিক্ষক। সুতরাং এ বিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীরাই পাবে মান-সম্মত যুগোপযোগী শিক্ষা। 

সংবর্ধিত শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন ছিল প্রশংসনীয়। এ আয়োজনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব চৌধুরীর আন্তরিক প্রচেষ্টা ও সর্বোচ্ছ সহযোগিতায় সমাপ্ত হওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা আরো বলেন, সোহরাব হোসেন স্যারের মতো শিক্ষকেরা আছেন বলেই আমরা সু-শিক্ষিত হওয়ার সোপান পাচ্ছি। আমরা প্রধান শিক্ষক মহোদয়সহ বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকাদের অবদানের কথা ভূলতে পারবো না এবং আজীবন কৃতজ্ঞচিত্বে স্মরণ করে যাবো স্যারদের।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন