পেকুয়ায় টইটং রিজার্ভ ভূমিতে গড়ে উঠা দুইটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বনবিভাগ
খোরশেদুল ইসলাম,পেকুয়া।
পেকুয়ায় উপজেলার টৈটং রিজার্ভ এলাকায় রিজার্ভ ভূমিতে অবৈধভাবে নির্মিত দুইটি পাকা দালান উচ্ছেদ করেছে বনবিভাগ।
আজ শুক্রবার (০৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বারবাকিয়া রেঞ্জের অধীন টৈটং বিটের নবাগত বিট কর্মকর্তা মোতালিব আল মুবিন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
উচ্ছেদ হওয়া দালান দুটি কেরুণছড়ি এলাকার প্রবাসী আবদু রহিম ও মোস্তাকের বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, পূর্বের বিট কর্মকর্তা মো. এহেসান দায়িত্বে থাকাকালীন দালাল অলি আহমদের মাধ্যমে পাহাড় কাটাসহ নানা অনিয়ম, অর্থের বিনিময়ে দালান নির্মাণে অনুমতি প্রদান, বনভূমির গাছ নিধন ও বালু উত্তোলনের মতো অপরাধ সংঘটিত হয়ে আসছিল। এসব বিষয়ে সংবাদমাধ্যমে রিপোর্ট প্রকাশ হলে কর্তৃপক্ষ দ্রুত তাকে শাস্তিমূলক ভাবে বদলি করে।
স্থানীয় সূত্র জানাযায়, বদলি হওয়ার আগে দালাল অলি আহমদের মাধ্যমে রহিম ও মোস্তাককে টাকার বিনিময়ে পাকা ঘর নির্মাণের অনুমতি দেন এহেসান। নতুন বিট কর্মকর্তা মোতালিব আল মুবিন যোগদানের পর বিষয়টি জানতে পেরে রিজার্ভ ভুমি রক্ষায় তাৎক্ষণিক উচ্ছেদ অভিযানে নামেন।
বিট কর্মকর্তা মোতালিব আল মুবিন বলেন,বারবাকিয়া রেঞ্জের অধীনে টইটং বিটের রিজার্ভ ভূমিতে অবৈধভাবে দালান নির্মাণের খবরে পেয়ে আমরা অভিযান পরিচালনা করে ঘর দুটি ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
This theme has been developed by OURISLABD.
Post a Comment